ডাচ বাংলা ব্যাংকে কর্মকর্তা নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট অফিসার (আইটি সাপোর্ট) পদে কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
যোগ্যতা:
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন:
নিয়োগপ্রাপ্তরা মাসিক ৩১ হাজার টাকা বেতন এবং ব্যাংকের নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম:
প্রার্থীরা Dutchbangla Bank Online Job ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

thanks
ReplyDelete